হাজার হাজার ইংরেজি শব্দ মুখস্থ করা সময়ের অপচয়প্রতিদিন কাজে লাগে এমন ২০০টি শব্দ শিখুন
প্রতিটি শব্দের বাংলা অর্থ, ব্রিটিশ ও মার্কিনিদের মতো উচ্চারণ — সঙ্গে একটি বাক্য, যা আজকেই ব্যবহার করতে পারবেন।
সম্পূর্ণ ফ্রি · কোনো টাকা লাগবে না
প্রতিটি কার্ডে কী আছে
- 1
প্রতিদিন কাজে লাগে এমন একটি শব্দ।
প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন শব্দগুলো থেকে বাছাই করা। আড্ডায়, ক্লাসে, সোশ্যাল মিডিয়ায় এই শব্দ আপনার নিয়মিত চোখে পড়বে।
- 2
বাংলা অর্থ।
একই শব্দের বহু বাংলা অর্থ থাকলেও সবথেকে সহজ অর্থটিকেই নির্বাচিত করা হয়েছে - যাতে সহজেই বুঝতে পারেন।
- 3
UK ও US উচ্চারণ, বাংলা হরফে।
ব্রিটিশ ও আমেরিকানরা কিভাবে শব্দটি উচ্চারণ করে, তা বাংলা হরফে দেয়া হয়েছে। যাতে আপনিও শব্দটি মুখে বলতে পারেন।
- 4
একটি উদাহরণ বাক্য, যা আজকেই ব্যবহার করতে পারবেন।
বাক্যটিরও বাংলা অর্থ এবং উচ্চারণ দেওয়া আছে, যেন প্রতিদিন ব্যবহার করতে পারেন।
একটি স্যাম্পল কার্ড
প্রতিটি কার্ড দেখতে ঠিক এমন।
সামনে — শব্দ
পেছনে — উল্টালে দেখা যাবে
UKরাদারUSর্যাদার
বরং
more willingly — used with 'would' to say what you prefer
I'd rather stay home.
আইড র্যাদার স্টে হোম
আমি বরং বাসায় থাকব।
সাধারণ প্রশ্ন
ব্যবহার করে দেখতে কি অ্যাকাউন্ট লাগবে?
না। তবে অ্যাকাউন্ট ছাড়া আপনার শেখার অগ্রগতি (Learning Progress) সেভ থাকবে না। ফলে পেজ রিলোড করলে বা সাইট থেকে বের হয়ে পরে আবার ফিরে এলে, আগে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে পারবেন না। আপনাকে আগের শেখা বিষয়গুলো আবার শিখতে হবে, যা সময়সাপেক্ষ।
আসলে এর মধ্যে কী কী আছে?
প্রতিদিন কাজে লাগে এমন ২০০টি শব্দ। প্রতিটি শব্দের বাংলা অর্থ, ব্রিটিশ ও মার্কিনিদের মতো উচ্চারণ; সঙ্গে একটি বাস্তব উদাহরণ, যা আজকেই ব্যবহার করতে পারবেন।
নামকরা ঐ বইটি থেকে এটা কীভাবে আলাদা?
Ezber কম সময় ও পরিশ্রমে বেশি পড়া শিখতে এবং তা বহুদিন মনে রাখতে সাহায্য করে। আমাদের শব্দগুলো এবং সেগুলো দিয়ে তৈরি বাক্যগুলো এমনভাবে নির্বাচিত যাতে তা আজকে, এই মুহূর্ত থেকেই ব্যবহার করতে পারেন। পাশাপাশি প্রতিটি শব্দ ও বাক্যের উচ্চারণ বাংলায় লিখে দেয়া হয়েছে। এটি সম্পূর্ণ ফ্রি - তাই নিজেই পরীক্ষা করে সিদ্ধান্ত নিন।
আমি IELTS-এর প্রস্তুতি নিচ্ছি। এটা কি আমার জন্য?
হ্যাঁ। IELTS সাধারণত এই দৈনন্দিন শব্দগুলো আলাদা করে পরীক্ষা করে না; ধরেই নেয় আপনি এগুলো জানেন। আগে এই ২০০টি শব্দ ভালোভাবে শিখে নিন; এরপর ধীরে ধীরে কঠিন গুলো শিখুন।
এটা কী আসলেই ফ্রি?
হ্যাঁ। সর্বমোট ২০০ টি শব্দ এবং তা দিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারবেন এমন বাক্য। লার্নিং প্রোগ্রেস সেভ করতে চাইলে একটি অ্যাকাউন্ট খুলতে হবে শুধু। কোনো টাকা লাগবে না।